

Edভেঞ্চার – IELTS এবং TOEFL
স্বপ্নের স্কোরের খোঁজে একটি আদর্শ দিকনির্দেশনা
Publisher: Shobaz Publication
Language: Bengali
Pages: 224
মূল্যঃ- ৩৯৯ টাকা
বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন দেখছেন, কিন্তু IELTS বা TOEFL নিয়ে দুশ্চিন্তায় আছেন?
স্মার্ট কৌশলে এবার বাজিমাত করার সময় আপনার!
অনেক শিক্ষার্থীরই স্বপ্ন থাকে বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে পড়ার, কিন্তু সঠিক কৌশল না জানায় ইংরেজীর কাঙ্ক্ষিত স্কোর অর্জন হয় না। নিজের যোগ্যতার উপর জমে সংশয়ের কালো মেঘ। এসব সংশয়গুলিকে দূর করে আপনার স্কলারশিপের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে এসেছে Edভেঞ্চার সিরিজের “IELTS এবং TOEFL” বইটি।
বইটিতে পাবেন আপনার “স্বপ্নের স্কোরের খোঁজে একটি আদর্শ নির্দেশনা”
বইটির লেখক ড. এস এফ আহমেদ এবং কৃষিবিদ এম আর চৌধুরী তাদের বাস্তব অভিজ্ঞতার নির্যাস থেকে বইটি লিখেছেন যাতে এটি হয়ে ওঠে আপনার সফলতার এক অনন্য “সিক্রেট কোড”।
কোনো গতবাঁধা নিয়ম বা গতানুগতিক মুখস্থবিদ্যা নয়, বরং Reading, Writing, listening ও Speaking-এ কাঙ্ক্ষিত ব্যান্ড স্কোর তোলার প্র্যাকটিক্যাল এবং প্রমাণিত স্ট্র্যাটেজি এবং গাইডলাইন এখানে তুলে ধরা হয়েছে।
এই বইটি অনুসরণের মাধ্যমে আপনারা IELTS এবং TOEFL-এর প্রশ্নপদ্ধতি, কাঠামোগত পার্থক্য এবং ভালো স্কোরের ভেতরের নিখুঁত কৌশলগুলো খুব সহজে বুঝতে পারবেন। আরও জানতে পারবেন মুখস্থবিদ্যার বাইরে গিয়ে কীভাবে নিয়মতান্ত্রিক অনুশীলনের মাধ্যমে কাঙ্ক্ষিত ব্যান্ডকে ছোঁয়া যায়।
সুতরাং, যারা IELTS বা TOEFL নিয়ে দিকনির্দেশনা খুঁজছেন, সময় নষ্ট না করে বেছে নিন আপনার স্বপ্নের ক্যাম্পাসে যাওয়ার পথে নির্ভরযোগ্য হ্যান্ডবুক। শুরু করুন আপনার গ্লোবাল Edভেঞ্চার!
- IELTS ও TOEFL—দুই পরীক্ষার পূর্ণাঙ্গ গাইড এক বইয়ে।
- পরীক্ষার কাঠামো, প্রশ্নের ধরন ও Scoring System সহজভাবে ব্যাখ্যা করা হয়েছে।
- Reading, Listening, Speaking ও Writing—চারটি দক্ষতার জন্য আলাদা প্রস্তুতি নির্দেশনা রয়েছে।
- IELTS ও TOEFL-এর পার্থক্য সহজভাবে তুলনা করে বোঝানো হয়েছে।
- IELTS Academic-কেন্দ্রিক আলোচনা, পাশাপাশি প্রয়োজনীয় General Training তথ্যও রয়েছে।
- বর্তমান Digital/Computer-based পরীক্ষার পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে।
- পরীক্ষার আগে নিজের বর্তমান দক্ষতা (Baseline) যাচাই ও প্রস্তুতির পরিকল্পনা করার নির্দেশনা রয়েছে।
- Free ও Paid preparation resources নিয়ে আলোচনা করা হয়েছে।
- Registration, পরীক্ষার ফি ও Payment পদ্ধতি সম্পর্কে প্রয়োজনীয় তথ্য রয়েছে।
- পরীক্ষার দিন কী করবেন এবং কী করবেন না—Do’s & Don’ts তুলে ধরা হয়েছে।
- Score comparison, Score validity এবং ফলাফল পাওয়ার সময় সম্পর্কে তথ্য রয়েছে।
- Vocabulary ও প্রয়োজনীয় শব্দগুচ্ছ নিয়ে আলাদা আলোচনা রয়েছে।
- Writing Templates কীভাবে এবং কখন ব্যবহার করা যায়, সে বিষয়ে নির্দেশনা রয়েছে।
- বইয়ে ব্যবহৃত IELTS ও TOEFL-এর প্রচলিত English terminology-এর সঙ্গে বাংলা ব্যাখ্যা দেওয়া হয়েছে, ফলে বিষয়গুলো সহজে বোঝা যায়।
- Official website-এর মাধ্যমে সর্বশেষ তথ্য যাচাই করার সুযোগ রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট ওয়েবসাইটে যাওয়ার জন্য QR code-এর ব্যবস্থা রয়েছে।
- শুধু পরীক্ষায় ভালো স্কোর নয়, উচ্চশিক্ষা ও বিদেশে পড়াশোনার প্রস্তুতির পথনির্দেশনা দেওয়ার চেষ্টা করা হয়েছে।
লেখক বা লেখকবৃন্দ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রিভিউ এর শেষ অংশে দেয়া রয়েছে। অনুগ্রহ করে নিচে দেয়া প্রিভিউটি দেখুন।
