আমাদের থেকেই যে নিতে হবে এমনটি নয়…!
যেখান থেকেই নিন – জেনে, বুঝে স্বাস্থসম্মত ও নিরাপদ পণ্যটি নিন।
জেনে নিন ভাল ও নিরাপদ গুড় সম্পর্কে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইন্সটিটিউট কি বলে?
স্বাস্থসম্মত গুড়ের বৈশিষ্ঠ
- প্রাকৃতিক রং (লালচে খয়েরি)
- স্বাভাবিক মিষ্টি ঘ্রাণ
- পরিষ্কার ও ময়লামুক্ত
- অতিরিক্ত আর্দ্র নয়
- স্বাভাবিক নরম পাটালি
- সহজেই কাটা যায়
- স্বাভাবিক স্বাদ
- মুখে দিলেই গলে যায়
- অরক্ষিত রাখলে প্রথমে পিঁপড়া ও পরে ছত্রাক ধরে
অস্বাস্থ্যকর গুড় চেনার উপায়
- কৃত্রিম উজ্জ্বল রং (চকচকে)
- হাইড্রোজ মেশালে উজ্জ্বল সোনালী
- গন্ধহীন বা টক রাসায়নিক গন্ধ
- কনাময় বা ময়লাযুক্ত
- খুব শক্ত বা একেবারে নরম পাটালি
- পিটিয়ে পাটালি কাটতে হয়
- অস্বাভাবিক স্বাদ (খুবই হাল্কা তেঁতো)
- খেতে গেলে চিবুতে হয়
- খোলা ফেলে রাখলেও সহজে ছত্রাক বা পচন ধরে না
তথ্যসূত্রঃ গুড় উৎপাদন কলাকৌশল ও সংরক্ষণ হাতবই, বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইন্সটিটিউট (বি এস আর আই )
[বিঃ দ্রঃ তথ্য অনুমতিক্রমে ব্যাবহৃত]


আখের পাউডার গুড়
বি এস আর আই অনুমোদিত বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রস্তুত, হাইড্রোজ মুক্ত, সম্পুর্ণ প্রাকৃতিক গুড়
প্যাকিং সাইজ
মূল্যঃ-
অর্ধ কেজি ১৬০ টাকা
এক কেজি ৩০০ টাকা
আখের গুড় ও সাদা চিনি—দুটিই মূলত আখ থেকে পাওয়া মিষ্টিজাতীয় খাবার। তবে তৈরির প্রক্রিয়ায় পার্থক্য রয়েছে। সাদা চিনি অত্যন্ত পরিশোধিত তাই সুক্রোজ ছাড়া এতে আর কিছু নেই। অন্যদিকে আখের গুড়ে আখের রসের কিছু প্রাকৃতিক উপাদান যেমন এন্টিঅক্সিডেন্ট ও খনিজ উপাদান উপস্থিত থাকে যা সাদা চিনির থেকে বেশি স্বাস্থ্যসম্মত।
তাই প্রতিদিনের খাবারে সাদা চিনির পরিবর্তে পরিশোধন কম হওয়া আখের গুড়কে বেছে নিতে পারেন।
আখের গুড়ে পাবেন –
- চিনির মত মিষ্টি স্বাদ
- কিছু প্রাকৃতিক খনিজ উপাদান
- খাবারে আনবে আলাদা স্বাদ ও ঘ্রাণ
আখের রস থেকে তৈরি ঐতিহ্যবাহী আখের পাটালি গুড়—প্রাকৃতিক স্বাদ, ঘ্রাণ ও মাধুর্যের এক অনন্য সমন্বয়। পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত প্রক্রিয়ায়, বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট- এর প্রযুক্তি অনুসরণ করে এই গুড় প্রস্তুত করা হয়। এতে কোনো ভেজাল বা হাইড্রোজ ব্যবহার করা হয়নি। চা, দুধ, পিঠা-পায়েস কিংবা বিভিন্ন ঐতিহ্যবাহী খাবারে ব্যবহার করুন—প্রতিটি ব্যবহারে উপভোগ করুন খাঁটি আখের গুড়ের স্বাভাবিক স্বাদ ও ঘ্রাণ।
মিষ্টি খাবেন—তবে সচেতনভাবে। সাদা চিনির অভ্যাস কমান, আখের গুড়ের প্রাকৃতিক স্বাদে ফিরুন।
তবে মনে রাখুন: গুড়ও চিনি-সমৃদ্ধ খাবার। তাই “প্রাকৃতিক” হলেও পরিমিত পরিমাণে খাওয়াই ভালো।
- ১০০% আখের রস থেকে তৈরি
- প্রাকৃতিক গুড়ের মিষ্টি ঘ্রাণ
- কোনো ভেজাল নেই
- সম্পুর্ণ হাইড্রোজ মুক্ত
- কৃত্রিম উপাদান পরিহার করে প্রস্তুত
- বি এস আর আই অনুমোদিত প্রযুক্তি অনুসরণ করে প্রস্তুত
- পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত অবস্থায় তৈরি
- ঐতিহ্যবাহী পাটালি গুড়ের স্বাদ ও বৈশিষ্ট্য
- সহজেই কাটা যায় এবং মুখে দিলেই গলে যায়
ব্যবহার:
- চা, দুধ ও বিভিন্ন পানীয়তে
- পিঠা, পায়েস ও মিষ্টান্ন তৈরিতে
- মুড়ি, চিড়া ও রুটির সঙ্গে
- বিভিন্ন দেশীয় খাবারে প্রাকৃতিক মিষ্টি হিসেবে
- সরাসরি খেতে ও উপভোগ করতে পারেন
সংরক্ষণ:
- শুকনো ও পরিষ্কার স্থানে রাখুন।
- সরাসরি রোদ ও অতিরিক্ত তাপ থেকে দূরে রাখুন।
- ব্যবহারের পর প্যাকেট/পাত্র ভালোভাবে বন্ধ করে রাখুন।
- দীর্ঘদিন সংরক্ষণের জন্য প্রয়োজন অনুযায়ী ঠান্ডা স্থানে বা রেফ্রিজারেটরে রাখা যেতে পারে।
- ভেজা হাত বা ভেজা চামচ দিয়ে গুড় স্পর্শ করবেন না।
